Proverbs 15:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী, যেন সে অধঃস্থিত পাতাল থেকে সরে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিচক্ষণদের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী যেন তাদের পাতালে যেতে না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্দ্ধগামী, যেন সে অধঃস্থিত পাতাল হইতে সরিয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী, যেন সে অধঃস্থিত পাতাল হইতে সরিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুদ্ধিমান লোকের জীবনের পথ তাকে উপরের দিকে নিয়ে যায়, আর তাতে সে নীচে মৃতস্থানে যাওয়া থেকে রক্ষা পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুদ্ধিমান লোকের জীবনের পথ তাকে উপরের দিকে নিয়ে যায়, আর তাতে সে নীচে কবরে যাওয়া থেকে রক্ষা পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিজ্ঞজন ঊর্ধ্বমুখী জীবনের পথে চলে, সে পরিহার করে নিম্নগামী পাতালের পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন জ্ঞানী ব্যক্তি যা কিছু করে তা তাকে জীবনের পথে এগিয়ে দেয় এবং তাকে মৃত্যুর স্থলের দিকে নীচে নামা থেকে বিরত করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বুদ্ধিমানের জন্য জীবনের পথ উপরে, যেন সে নীচের পাতাল থেকে সরে যায়।