Proverbs 15:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চোখের জ্যোতি চিত্তকে আনন্দিত করে, মঙ্গল-সমাচার সমস্ত অস্থি পুষ্ট করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দূতের চোখের আলো হৃদয়ে আনন্দ এনে দেয়, ও শুভ সংবাদ অস্থির পক্ষে স্বাস্থ্যস্বরূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চক্ষুর জ্যোতিঃ চিত্তকে আনন্দিত করে, মঙ্গল-সমাচার অস্থি সকল পুষ্ট করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চক্ষুর জ্যোতি চিত্তকে আনন্দিত করে, মঙ্গল-সমাচার অস্থি সকল পুষ্ট করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আনন্দে ভরা চোখ অন্যকে আনন্দ দেয়, আর মংগলের খবর হাড়-মাংসকে পুষ্ট করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আনন্দে ভরা চোখ অন্যকে আনন্দ দেয়, আর ভাল খবর হাড়-মাংসকে পুষ্ট করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রসন্ন দৃষ্টিতে মানুষের মন আনন্দিত হয়, শুভ সংবাদ মানুষকে উজ্জীবিত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি আনন্দময় মুখ অন্য লোকদের খুশী করে এবং শুভ সংবাদ মানুষকে ভালো বোধ করায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আনন্দময় চেহারা হৃদয়কে আনন্দিত করে, ভালো সংবাদ হল শরীরের স্বাস্থ্য।