Proverbs 15:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে শাসন অমান্য করে, সে তার প্রাণকে তুচ্ছ করে; কিন্তু যে তিরস্কার শোনে, সে বুদ্ধি উপার্জন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা শাসন অমান্য করে তারা নিজেদেরই ঘৃণা করে, কিন্তু যে সংশোধনে মনোযোগ দেয় সে বুদ্ধি-বিবেচনা লাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে শাসন অমান্য করে, সে আপন প্রাণকে তুচ্ছ করে; কিন্তু যে অনুযোগ শুনে, সে বুদ্ধি উপার্জ্জন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে শাসন অমান্য করে, সে তাহার প্রাণকে তুচ্ছ করে; কিন্তু যে অনুযোগ শুনে, সে বুদ্ধি উপার্জন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক শাসন অগ্রাহ্য করে সে নিজেকেই তুচ্ছ করে, কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে বুদ্ধি লাভ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক শাসন অগ্রাহ্য করে সে নিজেকেই তুচ্ছ করে, কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে বুদ্ধি লাভ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপদেশ যে অগ্রাহ্য করে সে নিজেরই ক্ষতিসাধন করে, অনুযোগ যে গ্রহণ করে সে হয় আরও বিজ্ঞ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি একজন ব্যক্তি অনুশাসন অস্বীকার করে, সে নিজেরই ক্ষতি করছে| কিন্তু সে যদি অপরের দ্বারা সংশোধিত হওয়াকে গ্রহণ করে তাহলে সে বোধশক্তি লাভ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে শাসন অমান্য করে, সে নিজেকে অবজ্ঞা করে; কিন্তু যে সংশোধন শোনে, সে বুদ্ধি উপার্জন করে।