Proverbs 16:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যবাদী ওষ্ঠাধর বাদশাহ্দের প্রিয়, তাঁরা ন্যায়বাদীকে ভালবাসেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সততাপরায়ণ ঠোঁট রাজাদের পক্ষে আনন্দজনক; যে সঠিক কথাবার্তা বলে তারা তার কদর করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধর্ম্মশীল ওষ্ঠাধর রাজগণের প্রিয়, তাঁহারা ন্যায়বাদীকে ভালবাসেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধর্মশীল ওষ্ঠাধর রাজগণের প্রিয়, তাঁহারা ন্যায়বাদীকে ভালবাসেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যবাদী মুখ রাজাদের আনন্দ দেয়; যে লোক সত্যি কথা বলে রাজারা তাকে ভালবাসেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যবাদী মুখ বাদশাহ্দের আনন্দ দেয়; যে লোক সত্যি কথা বলে বাদশাহ্রা তাকে মহব্বত করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্যবাদী রাজার প্রীতির পাত্র, তিনি সত্যকেই মর্যাদা দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা সত্য ভাষণ শুনতে চান| যারা মিথ্যা বলে না রাজা তাদের পছন্দ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধর্মশীল ঠোঁটে রাজা খুশি হন এবং তিনি তাকে ভালবাসেন যে সরাসরি কথা বলে।