Proverbs 16:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌র ক্রোধ মৃত্যুর দূতদের মত; কিন্তু জ্ঞানবান লোক তা শান্ত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার ক্রোধ এক মৃত্যুদূত, কিন্তু জ্ঞানবান তা শান্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজার ক্রোধ মৃত্যুর দূতগণের ন্যায়; কিন্তু জ্ঞানবান লোক তাহা শান্ত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজার ক্রোধ মৃত্যুর দূতগণের ন্যায়; কিন্তু জ্ঞানবান লোক তাহা শান্ত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার রাগ মৃত্যুর দূতের মত, কিন্তু জ্ঞানী লোক সেই রাগ শান্ত করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র রাগ মৃত্যুর ফেরেশতার মত, কিন্তু জ্ঞানী লোক সেই রাগ শান্ত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজরোষ মৃত্যুদূতের মত, জ্ঞানী ব্যক্তিই তা প্রশমিত করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন রাজা রেগে গেলে যে কোন লোককে হত্যা করতে পারেন| যে জ্ঞানী সে রাজাকে খুশী রাখার চেষ্টা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজার ক্রোধ হল মৃত্যুর দূত; কিন্তু জ্ঞানবান লোক তার রাগ শান্ত করে।