Proverbs 16:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্কর্ম থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ; যে তার নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ন্যায়পরায়ণদের রাজপথ অমঙ্গল এড়িয়ে যায়; যারা তাদের জীবনযাত্রার ধরন সুরক্ষিত রাখে তারা তাদের প্রাণ বাঁচায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ক্রিয়া হইতে সরিয়া যাওয়াই সরলদের রাজপথ; যে আপন পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ক্রিয়া হইতে সরিয়া যাওয়াই সরলদের রাজপথ; যে আপন পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ থেকে সরে যাওয়াই হল সৎ লোকদের জীবনের পথ; যে লোক তার জীবন-পথের দিকে খেয়াল রাখে সে তার প্রাণ রক্ষা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খারাপী থেকে সরে যাওয়াই হল সৎ লোকদের জীবনের পথ; যে লোক তার জীবন পথের দিকে খেয়াল রাখে সে তার প্রাণ রক্ষা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজ্জনের চলার পথ কুপথ নয়, যে নিজের পথ সম্পর্কে সতর্ক সে প্রাণে বাঁচে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো লোকরা সারা জীবন খারাপ জিনিস থেকে দূরত্ব রেখে চলে| যে ব্যক্তি সাবধানী সে তার আত্মাকে রক্ষা করে চলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মন্দ থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ; যে নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।