Proverbs 16:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং দীনহীনদের সঙ্গে নম্রাত্মা হওয়া ভাল, তবু অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করা ভাল নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহংকারীদের সঙ্গে লুন্ঠিত সামগ্রীর অংশীদার হওয়ার চেয়ে নিপীড়িতদের সঙ্গে নম্র মনোভাবাপন্ন হয়ে থাকা ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং দীনহীনদের সহিত নম্রাত্মা হওয়া ভাল, তবু অহঙ্কারীদের সহিত লুট বিভাগ করা ভাল নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং দীনহীনদের সহিত নম্রাত্মা হওয়া ভাল, তবু অহঙ্কারীদের সহিত লুণ্ঠন বিভাগ করা ভাল নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহংকারীদের সংগে লুটের জিনিস ভাগ করে নেওয়ার চেয়ে নম্র মনোভাব নিয়ে অত্যাচারিতদের সংগে থাকা অনেক ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহংকারীদের সংগে লুটের জিনিস ভাগ করে নেওয়ার চেয়ে নম্র মনোভাব নিয়ে অত্যাচারিতদের সংগে থাকা অনেক ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাম্ভিক দুরাচারীদের লুন্ঠিত ধনের অংশীদার হওয়ার চেয়ে বরং বঞ্চিতদের সঙ্গে নম্র হয়ে দারিদ্র্য বরণ করা ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উদ্ধত লোকদের সঙ্গে ধনসম্পদ ভাগ করে নেওয়ার চেয়ে বিনয়ী হওয়া এবং দরিদ্রদের মধ্যে থাকা শ্রেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করার থেকে গরিবদের সঙ্গে নম্র হয়ে থাকা এটা ভালো।