Proverbs 16:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কালামে মন দেয়, সে মঙ্গল পায়; এবং যে মাবুদের উপর নির্ভর করে, সে সুখী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে শিক্ষায় মনোযোগ দেয় সে উন্নতি লাভ করে, ও ধন্য সে, যে সদাপ্রভুতে নির্ভর করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে বাক্যে মন দেয়, সে মঙ্গল পায়; এবং যে সদাপ্রভুতে নির্ভর করে, সে ধন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে বাক্যে মন দেয়, সে মঙ্গল পায়; এবং যে সদাপ্রভুতে নির্ভর করে, সে ধন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক ঈশ্বরের বাক্যে কান দেয় তার মংগল হয়, আর যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে ধন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক আল্লাহ্র কালামে কান দেয় তার উন্নতি হয়, আর ধন্য সে যে মাবুদের উপর ভরসা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিষয়কর্মে বিচক্ষণ ব্যক্তি সমৃদ্ধি লাভ করবে, কিন্তু প্রভুর উপর যে নির্ভর করে সে-ই ধন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি অপরের কাছ থেকে শিক্ষাগ্রহণ করে সে লাভবান হবে| যে প্রভুর ওপর বিশ্বাস রেখে চলে সে প্রভুর আশীর্বাদ পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে বাক্যে মন দেয়, সে মঙ্গল খুঁজে পায় এবং যে সদাপ্রভুতে নির্ভর করে, সে সুখী।