Proverbs 16:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মনোহর কালাম মৌচাকের মত; তা প্রাণের পক্ষে মধুর, দেহের পক্ষে স্বাস্থ্যকর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সহৃদয় কথাবার্তা মৌচাকের মতো, তা প্রাণের পক্ষে মিষ্টিমধুর ও অস্থির পক্ষে আরোগ্যদায়ক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনোহর বাক্য মৌচাকের ন্যায়; তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনোহর বাক্য মৌচাকের ন্যায়; তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিষ্টি কথা মৌচাকের মত; অন্তরের জন্য তা মধুর আর তা দেহকে সুস্থ রাখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিষ্টি কথা মৌচাকের মত; অন্তরের জন্য তা মধুর আর তা শরীরকে সুস্থ রাখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনোহর কথা মধুর মত, মনকে করে তৃপ্ত, দেহে আনে সজীবতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দয়ালু কথাবার্তা সব সময়ই মধুর মত মিষ্টি| দয়ালু কথাবার্তা গ্রহণযোগ্য ও স্বাস্থ্যের পক্ষে ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুন্দর শব্দ হল মৌচাক; তা প্রাণের জন্যে মিষ্টি, হাড়ের জন্যে স্বাস্থ্যকর।