Proverbs 16:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার কাজের ভার মাবুদের উপর অর্পণ কর, তাতে তোমার সমস্ত সঙ্কল্প সিদ্ধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার কাজের ভার সদাপ্রভুর হাতে সমর্পণ করো, ও তিনি তোমার পরিকল্পনাগুলি সফল করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার কার্য্যের ভার সদাপ্রভুতে অর্পণ কর, তাহাতে তোমার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ কর, তাহাতে তোমার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যা-ই কর না কেন তার ভার সদাপ্রভুর উপর ফেলে দাও; তাতে তোমার পরিকল্পনা সফল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যা-ই কর না কেন তার ভার মাবুদের উপর ফেলে দাও; তাতে তোমার পরিকল্পনা সফল হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সর্বকর্ম পরমেশ্বরের উদ্দেশ্যে নিবেদন কর, তাহলে সার্থক হবে তোমার পরিকল্পনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব সময় প্রভুর সাহায্য নেবে তাহলেই তুমি সফল হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার কাজের ভার সদাপ্রভুতে সমর্পণ কর, তাতে তোমার পরিকল্পনা সব সফল হবে।