Proverbs 16:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে চোখ বন্ধ করে, সে কুটিল বিষয়ের সঙ্কল্প করার জন্যই করে, যে ঠোট বাঁকা করে, সে দুষ্কর্ম সিদ্ধ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা চোখ দিয়ে ইশারা করে তারা নষ্টামির চক্রান্ত করছে; যারা তাদের ঠোঁট বাঁকায় তাদের মধ্যে ক্ষতিসাধনের প্রবণতা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে চক্ষু মুদ্রিত করে, সে কুটিল বিষয়ের সঙ্কল্প করিবার জন্যই করে, যে ওষ্ঠ সঙ্কুচিত করে, সে দুষ্কর্ম্ম সিদ্ধ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে চক্ষু মুদ্রিত করে, সে কুটিল বিষয়ের সঙ্কল্প করিবার জন্যই করে, যে ওষ্ঠ সঙ্কুচিত করে, সে দুষ্কর্ম সিদ্ধ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক চোখ টেপে সে কুমতলব করে; যে লোক ঠোঁট বাঁকায় সে মন্দ কাজ করবে বলে ঠিক করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক চোখ টেপে সে কুমতলব করে; যে লোক ঠোঁট বাঁকায় সে খারাপ কাজ করবে বলে ঠিক করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চোখের ইসারায় যে কথা বলে তার মনে থাকে দুরভিসন্ধি, ঠোঁট চেপে রাখে যে সে দুষ্কর্ম করতে বদ্ধপরিকর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যখনই কোন ধ্বংসকারী পরিকল্পনা করে তখন তার চোখ মিটমিট করে| সে তার প্রতিবেশীকে আঘাত করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হাসিমুখে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে চোখে ইশারা করে, সে বিপথগামী বিষয়ের কুমন্ত্রণা করে, যে ঠোঁট সঙ্কুচিত করে, সে মন্দ বয়ে আনে।