Proverbs 16:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দয়া ও বিশ্বস্ততায় অপরাধের কাফ্‌ফারা হয়, আর মাবুদের ভয়ে মানুষ মন্দ থেকে সরে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভালোবাসা ও বিশ্বস্ততার মাধ্যমেই পাপের প্রায়শ্চিত্ত হয়; সদাপ্রভুর ভয়ের মাধ্যমেই অমঙ্গল এড়ানো যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দয়া ও সত্যে অপরাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দয়া ও সত্যে অপারাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্বস্ততা ও সততার মধ্য দিয়ে অন্যায় দূর করা যায়; সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ে মানুষ মন্দতা থেকে সরে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিশ্বস্ততা ও সততার মধ্য দিয়ে অন্যায় দূর করা যায়; মাবুদের প্রতি ভয়ে মানুষ খারাপী থেকে সরে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আনুগত্য ও বিশ্বস্ত আচরণে পাপমোচন হয়, আর ঈশ্বরভক্তি মানুষকে মন্দ থেকে দূরে রাখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্যিকারের ভালোবাসা ও বিশ্বস্ততা তোমাকে খাঁটি করে তুলবে| ঈশ্বরের প্রকৃত প্রেম এবং বিশ্বস্ততার দরুণ অপরাধ মুছে ফেলা যায় কিন্তু প্রভুর প্রতি শ্রদ্ধার মাধ্যমে আমরা মন্দকে এড়িয়ে চলি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চুক্তির বিশ্বস্ততায় ও বিশ্বাসযোগ্যতায় অপরাধের প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মানুষ মন্দ থেকে সরে যায়।