Proverbs 16:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের পথ যখন মাবুদের সন্তোষজনক হয়, তখন তিনি তার দুশমনদের তার সঙ্গে শান্তিতে বাস করান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যখন কোনও মানুষের জীবনযাত্রার ধরন দেখে খুশি হন, তখন তিনি তাদের শত্রুদেরও তাদের সঙ্গে সন্ধি করতে বাধ্য করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, তখন তিনি তাহার শত্রুদিগকেও তাহার প্রণয়ী করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, তখন তিনি তাহার শত্রুদিগকে তাহার প্রণয়ী করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের জীবন দেখে যখন সদাপ্রভু সন্তুষ্ট হন তখন তিনি তার শত্রুদেরও তার সংগে শান্তিতে বাস করান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের জীবন দেখে যখন মাবুদ সন্তুষ্ট হন তখন তিনি তার শত্রুদেরও তার সংগে শান্তিতে বাস করান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ যদি তার আচরণে প্রভুকে প্রসন্ন করে, তাহলে তিনি তার শত্রুদেরও মিত্রে পরিণত করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি ভালো ভাবে জীবনযাপন করে সে প্রভুর কাছে মনোরম হয় এবং তার শত্রুরাও তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের পথ যখন সদাপ্রভুর আনন্দদায়ক হয়, এমনকি তিনি তার শত্রুদেরকেও তার সঙ্গে শান্তিতে থাকতে সাহায্য করেন।