Proverbs 16:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের মন নিজের পথের বিষয় সঙ্কল্প করে; কিন্তু মাবুদ তার পদক্ষেপ স্থির করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষ মনে মনে তাদের গতিপথের বিষয়ে পরিকল্পনা করে, কিন্তু সদাপ্রভুই তাদের পদক্ষেপ স্থির করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যের মন আপন পথের বিষয় সঙ্কল্প করে; কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যের মন আপন পথের বিষয় সঙ্কল্প করে; কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে, কিন্তু তার পায়ের ধাপ সদাপ্রভুই পরিচালনা করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে, কিন্তু তার পায়ের ধাপ মাবুদই পরিচালনা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ ভেবেচিন্তে পথ স্থির করতে পারে, কিন্তু তার পদক্ষেপ নির্দেশ করেন প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ব্যক্তি কি করতে চায় তা নিয়ে পরিকল্পনা করতে পারে কিন্তু বাস্তবে কি ঘটবে তা নির্ধারণ করবেন প্রভু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের মন নিজের পথের বিষয় পরিকল্পনা করে; কিন্তু সদাপ্রভু তার পদক্ষেপ নির্দেশ করেন;