Proverbs 17:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শান্তিযুক্ত একটি শুকনো গ্রাসও ভাল, তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ বাড়ি ভাল নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ভোজবাড়িতে শত্রুতার পরিবেশ আছে সেখানকার চেয়ে শান্তি ও নিরূপদ্রব পরিবেশে এক মুঠি শুকনো খাবার ও ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শান্তিযুক্ত এক শুষ্ক গ্রাসও ভাল, তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ গৃহ ভাল নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শান্তিযুক্ত এক শুষ্ক গ্রাসও ভাল, তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ গৃহ ভাল নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঝগড়া-বিবাদে ভরা ভোজের ঘরের চেয়ে শান্তির সংগে এক টুকরা শুকনা রুটিও ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঝগড়া-বিবাদে ভরা মেজবানীর ঘরের চেয়ে শান্তির সংগে এক টুকরা শুকনা রুটিও ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কলহমুখর বাড়ির ভোজের চেয়ে শান্তিতে এক মুঠো শাকান্নও ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশান্তির মধ্যে ঘরভর্ত্তি খাবারের চেয়ে শান্তির মধ্যে একটুকরো শুকনো রুটি খাওয়া অনেক ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দ্বন্দ্বযুক্ত ভোজে পরিপূর্ণ বাড়ির থেকে শান্তিযুক্ত এক শুকনো রুটির টুকরোও ভাল।