Proverbs 17:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বুদ্ধিমানের মনে তিরস্কার যত লাগে, হীনবুদ্ধির মনে একশত প্রহারও তত লাগে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একশো কশাঘাত মূর্খকে যত না প্রভাবিত করে ভর্ৎসনা বিচক্ষণ মানুষকে তার চেয়েও অনেক বেশি প্রভাবিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বুদ্ধিমানের মনে অনুযোগ যত লাগে, হীনবুদ্ধির মনে এক শত প্রহারও তত লাগে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বুদ্ধিমানের মনে অনুযোগ যত লাগে, হীনবুদ্ধির মনে একশত প্রহারও তত লাগে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিবেচনাহীনের কাছে চাবুকের একশোটা ঘা যত না লাগে, একবার বকুনি খেলে বুদ্ধিমানের তার চেয়ে বেশী লাগে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিবেচনাহীনের কাছে চাবুকের একশোটা আঘাত যত না লাগে, একবার বকুনি খেলে বুদ্ধিমানের তার চেয়ে বেশী লাগে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বুদ্ধিমানকে অনুযোগ করলে সে যতটা বোঝে, শত প্রহারেও নির্বোধ ততটা বোঝে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন বুদ্ধিমান মানুষ তার ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু একজন নির্বোধ তার ভুল থেকে শিক্ষালাভ করে না| এমন কি 100 ঘা চাবুক খাবার পরেও নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বুদ্ধিমানের মনে ভর্ত্সনা যত লাগে, নির্বোধের মনে একশো প্রহারও তত লাগে না।