Proverbs 17:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাচ্চা হারানো ভল্লুকীর সঙ্গে মানুষের সাক্ষাৎ হোক, তবু অজ্ঞানতায় মগ্ন হীনবুদ্ধি সঙ্গে না হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খতার ভারে ন্যুব্জ মূর্খের সাথে দেখা হওয়ার চেয়ে বরং শাবক হারানো মাদি ভালুকের সম্মুখীন হওয়া ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং হৃতবৎসা ভল্লুকী মনুষ্যের সহিত সাক্ষাৎ করুক, তবু অজ্ঞানতা-মগ্ন হীনবুদ্ধি না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং হৃতবৎসা ভল্লুকী মনুষ্যের সহিত সাক্ষাৎ করুক, তবু অজ্ঞানতায়-মগ্ন হীনবুদ্ধি না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বিবেচনাহীন লোক বোকামির মধ্যে পড়ে আছে তার সংগে দেখা হওয়ার চেয়ে বাচ্চা চুরি হওয়া ভাল্লুকের সংগে দেখা হওয়া বরং ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বিবেচনাহীন লোক বোকামির মধ্যে পড়ে আছে তার সংগে দেখা হওয়ার চেয়ে বাচ্চা চুরি হওয়া ভল্লুকের সংগে দেখা হওয়া বরং ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্বোধের চক্রান্তের চেয়ে সন্তানহারা ভল্লুকীর মুখে পড়া বরং ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাবক চুরি হয়ে যাওয়া ক্রুদ্ধ মা ভালুকের সম্মুখীন হওয়া সর্বদা বিপজ্জনক| কিন্তু তবু, একজন নির্বোধের নির্বুদ্ধিতার সম্মুখীন হওয়ার থেকে তা শ্রেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অজ্ঞানতা-মগ্ন নির্বোধের সাথে সাক্ষাৎ করার থেকে অপহৃত ভল্লূকীর মানুষের সাথে সাক্ষাৎ করা ভালো।