Proverbs 17:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিবাদের আরম্ভ বাঁধভাঙ্গা পানির মত; অতএব উত্থিত হবার আগে ঝগড়া ত্যাগ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিবাদের সূত্রপাত হল বাঁধে ফাটল ধরার মতো বিষয়; অতএব বিতর্ক দানা বাঁধার আগেই বিষয়টিতে ইতি টানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিবাদের আরম্ভ সেতুভঙ্গ জলের ন্যায়; অতএব উচ্চণ্ড হইবার পূর্ব্বে বিবাদ ত্যাগ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিবাদের আরম্ভ সেতুভঙ্গ জলের ন্যায়; অতএব উচ্চণ্ড হইবার পূর্বে বিবাদ ত্যাগ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঝগড়া শুরু করা বাঁধ-ভাংগা জলের মত, তাই তর্কাতর্কির শুরুতেই তা বাদ দিয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঝগড়া শুরু করা বাঁধ-ভাংগা পানির মত, তাই তর্কাতর্কির শুরুতেই তা বাদ দিয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সামান্য বচসা বাঁধের ছোট ফাটলের মত, সূচনাতেই রোধ না করলে তুমুল কলহে পরিণত হবে, বাঁধভাঙ্গা জলের মত সব ভাসিয়ে নিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিবাদ হল বাঁধের গর্তের মতো| সেই গর্ত ক্রমশঃ বড় হওয়ার আগেই বিবাদ ত্যাগ করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিবাদের শুরু হল এমন যে কেউ প্রত্যেক জায়গায় জল ছাড়ে; অতএব ভেঙে যাবার আগে বিতর্ক থেকে সরে যাও।