Proverbs 17:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে দুষ্টকে নির্দোষ করে ও যে ধার্মিককে দোষী করে, তারা উভয়েই মাবুদের ঘৃণাস্পদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দোষীকে বেকসুর খালাস করে দেওয়া ও নির্দোষকে দোষী সাব্যস্ত করা— দুটি বিষয়কেই সদাপ্রভু ঘৃণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দুষ্টকে নির্দ্দোষ করে, ও যে ধার্ম্মিককে দোষী করে, তাহারা উভয়েই সদাপ্রভুর ঘৃণাস্পদ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দুষ্টকে নির্দোষ করে, ও যে ধার্মিককে দোষী করে, তাহারা উভয়েই সদাপ্রভুর ঘৃণাস্পদ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা দোষীকে নির্দোষ বলে ধরে আর যারা নির্দোষীকে দোষী করে, তাদের উভয়কেই সদাপ্রভু ঘৃণা করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা দোষীকে নির্দোষ বলে ধরে আর যারা নির্দোষীকে দোষী করে, তাদের উভয়কেই মাবুদ ঘৃণা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্টকে অব্যাহতি দেওয়া এবং নির্দোষের দণ্ডবিধান করা, উভয়ই পরমেশ্বরের দৃষ্টিতে ঘৃণ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু দুটো বিষয়কে ঘৃণা করেন| একজন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া এবং দোষী ব্যক্তিকে ক্ষমা করা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দুষ্টকে নির্দোষ বলে প্রমাণ করে ও যে ধার্ম্মিককে দোষী করে, তারা উভয়েই সদাপ্রভুর ঘৃণার পাত্র।