Proverbs 17:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হীনবুদ্ধির হাতে অর্থ কেন থাকবে? কি প্রজ্ঞা ক্রয় করার জন্য? তার যে বুদ্ধি নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রজ্ঞা কেনার জন্য মূর্খদের হাতে অর্থ থাকবে কেন, যখন তা বোঝার ক্ষমতাই তাদের নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হীনবুদ্ধির হস্তে অর্থ কেন থাকিবে? কি প্রজ্ঞা কিনিবার জন্য? তাহার যে বুদ্ধি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হীনবুদ্ধির হস্তে অর্থ কেন থাকিবে? কি প্রজ্ঞা কিনিবার জন্য? তাহার যে বুদ্ধি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞান লাভের জন্য বিবেচনাহীন বোকা লোকের হাতে টাকা থাকলে কি লাভ? তার তো বুদ্ধি নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞান লাভের জন্য বিবেচনাহীন বোকা লোকের হাতে টাকা থাকলে কি লাভ? তার তো বুদ্ধি নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জ্ঞানলাভের জন্য নির্বোধের অর্থব্যয় নিরর্থক, কারণ কোন বোধবুদ্ধি নেই তার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন নির্বোধ ব্যক্তির কাছে অর্থ থাকার কোন মূল্য নেই| কারণ, তার যখন কোন বোধই নেই, সে কখনও জ্ঞান কিনতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নির্বোধ প্রজ্ঞা শেখার জন্য কেন অর্থ দেবে, যখন তার শেখার জন্য কোনো দক্ষতা নেই?