Proverbs 17:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে বিরোধ ভালবাসে, সে অধর্ম ভালবাসে; যে নিজের দরজা উঁচু করে, সে বিনাশের খোঁজ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বিবাদ ভালোবাসে সে পাপও ভালোবাসে; যে উঁচু দরজা নির্মাণ করে সে সর্বনাশ ডেকে আনে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে বিরোধ ভালবাসে, সে অধর্ম্ম ভালবাসে; যে আপন দ্বার উচ্চ করে, সে বিনাশ অন্বেষণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে বিরোধ ভালবাসে, সে অধর্ম ভালবাসে; যে আপন দ্বার উচ্চ করে, সে বিনাশ অন্বেষণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক বিরুদ্ধ মনোভাব নিয়ে থাকতে ভালবাসে সে ঝগড়া করতে ভালবাসে; যে লোক বড়াই করে সে ধ্বংস ডেকে আনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক বিরুদ্ধ মনোভাব নিয়ে থাকতে ভালবাসে সে ঝগড়া করতে ভালবাসে; যে লোক বড়াই করে সে ধ্বংস ডেকে আনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে বিরোধ ভালবাসে সে অধর্ম ভালবাসে, যে ধনসম্পদের বড়াই করে, সে নিজেরই ধ্বংস ডেকে আনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে বিবাদে আনন্দ পায় সে পাপেও আনন্দ লাভ করে| যদি তুমি নিজেই নিজের বড়াই কর তাহলে তুমি সমস্যাকেই আহ্বান জানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দ্বন্দ্ব ভালবাসে, সে অধর্ম্ম ভালবাসে; ঔদ্ধত্যপূর্ণ ভাবে কথা বলে সে বিপদকে আমন্ত্রণ দেয়।