Proverbs 17:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, সে লজ্জাদায়ী পুত্রের উপরে কর্তৃত্ব পায়, ভাইদের মধ্যে সে অধিকারের অংশী হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিচক্ষণ দাস মর্যাদাহানিকর ছেলের উপরে কর্তৃত্ব করবে ও পরিবারভুক্ত একজনের মতো সেও উত্তরাধিকারের অংশীদার হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দাস বুদ্ধিপূর্ব্বক চলে, সে লজ্জাদায়ী পুত্রের উপরে কর্ত্তৃত্ব পায়, ভ্রাতাদের মধ্যে সে অধিকারের অংশী হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দাস বুদ্ধিপূর্বক চলে, সে লজ্জাদায়ী পুত্রের উপরে কর্তৃত্ব পায়, ভ্রাতাদের মধ্যে সে অধিকারের অংশী হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরিবারে অসম্মান আনা ছেলের উপরে বুদ্ধিমান চাকর কর্তা হয়, আর ভাইদের মধ্যে সে-ও সম্পত্তির অধিকার পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরিবারে অসম্মান আনা ছেলের উপরে বুদ্ধিমান চাকর কর্তা হয়, আর ভাইদের মধ্যে সে-ও সম্পত্তির অধিকার পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনিবের অপদার্থ পুত্রের উপর কর্তৃত্ব লাভ করে বুদ্ধিমান দাস, সম্পত্তির অংশ সেও পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন বুদ্ধিমান ভৃত্য তার প্রভুর বোকা ছেলের ওপর শাসন চালাবে| এই ভাবে সে তার প্রভুর সম্পত্তির কিছুটা ভাগ প্রভুর অন্য পুত্রদের সঙ্গে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন বুদ্ধিমান দাস ছেলের ওপর কর্তৃত্ব করবে যে লজ্জাজনক কাজ করে এবং ভাইদের মধ্যে সে অধিকারের অংশী হয়।