Proverbs 17:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যার জিহ্বা বাঁকা, সে বিপদে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার অন্তর দুর্নীতিগ্রস্ত সে উন্নতি লাভ করে না; যার জিভ কলুষিত সে বিপদে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যাহার জিহ্বা বক্র, সে বিপদে পতিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যাহার জিহ্বা বক্র, সে বিপদে পতিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকের অন্তর কুটিল তার মংগল হয় না; যে লোক ছলনার কথা বলে সে বিপদে পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকের অন্তর কুটিল তার উন্নতি হয় না; যে লোক ছলনার কথা বলে সে বিপদে পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুটিল ব্যক্তির কখনও মঙ্গল হয় না, কটূভাষী লোক বিপদে পড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুর্জন ব্যক্তি কখনও লাভবান হয় না| মিথ্যাবাদীরা সমস্যায় জর্জরিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কুটিল হৃদয়ের, সে ভালোর খোঁজ করে না; যার জিহ্বা বিকৃত, সে বিপদে পড়ে।