Proverbs 17:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকের অর্থদণ্ড করাও অনুচিত, সরলতার জন্য সম্মানিতদেরকে প্রহার করাও অনুচিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নির্দোষ লোকের জরিমানা করা যদি ভালো কাজ না হয়, তবে সৎ কর্মকর্তাদের কশাঘাত করাও নিশ্চয় ঠিক নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকের অর্থদণ্ড করাও অনুচিত, সরলতার জন্য মহোদয়দিগকে প্রহার করাও অনুচিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকের অর্থদণ্ড করাও অনুচিত, সরলতার জন্য মহোদয়দিগকে প্রহার করাও অনুচিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নির্দোষ লোককে জরিমানা করা কিম্বা উঁচু পদের লোকের সততার জন্য তাকে মারধর করা ঠিক নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নির্দোষ লোককে জরিমানা করা কিংবা উঁচু পদের লোকের সততার জন্য তাকে মারধর করা ঠিক নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্দোষ লোকের জরিমানা করা অন্যায়, সৎ লোকেরা দণ্ডিত হলে অবিচার করা হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক যেমন একজন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া অন্যায়, তেমনি একজন সত্যবাদী অথচ আধিকারিককে শাস্তি দেওয়াও অন্যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়াও, যে সঠিক কাজ করে তার কখনো শাস্তি দেওয়া উচিত নয়; মহান মানুষ যার সততা আছে তাকে প্রহার করা এটা ভালো নয়।