Proverbs 17:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে লোক নিজেকে দমনে রেখে কথা বলে, সে জ্ঞানবান; আর যে স্থিরচিত্ত, সে বুদ্ধিমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার জ্ঞান আছে সে সংযমী হয়ে শব্দ ব্যবহার করে, ও যার বুদ্ধি-বিবেচনা আছে সে মেজাজের রাশ নিয়ন্ত্রণে রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে বাক্য সম্বরণ করে, সে জ্ঞানবান; আর যে শীতলাত্মা, সে বুদ্ধিমান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে বাক্য সম্বরণ করে, সে জ্ঞানবান; আর যে শীতলাত্মা, সে বুদ্ধিমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুদ্ধিমান লোক নিজেকে দমনে রেখে কথা বলে; যে লোকের বিচারবুদ্ধি আছে তার মেজাজ ঠাণ্ডা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুদ্ধিমান লোক নিজেকে দমনে রেখে কথা বলে; যে লোকের বিচারবুদ্ধি আছে তার মেজাজ ঠাণ্ডা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে জ্ঞানী সে অল্প কথা বলে, বোধসম্পন্ন ব্যক্তির চিত্ত প্রশান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন জ্ঞানী ব্যক্তি খুব বেশী কথা বলে না| সে কখনও সহজে ক্রুদ্ধ হয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার জ্ঞান আছে সে কিছু শব্দ ব্যবহার করে এবং যে শান্ত হৃদয়ের, সে বুদ্ধিমান।