Proverbs 17:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রূপার জন্য গলাবার পাত্র ও সোনার জন্য হাফর, কিন্তু মাবুদই অন্তরের পরীক্ষা করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রুপোর জন্য গলনপাত্র ও সোনার জন্য হাপর, কিন্তু সদাপ্রভুই অন্তরের পরীক্ষা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মুষী রৌপ্যের জন্য ও হাফর সুবর্ণের জন্য, কিন্তু সদাপ্রভুই চিত্তের পরীক্ষা করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মুষা রৌপ্যের জন্য ও হাফর সুবর্ণের জন্য, কিন্তু সদাপ্রভুই চিত্তের পরীক্ষা করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র আর সোনার জন্য আছে চুলা, কিন্তু সদাপ্রভুই অন্তর যাচাই করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র আর সোনার জন্য আছে চুলা, কিন্তু মাবুদই অন্তর যাচাই করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোনা ও রূপো আগুনে পুড়িয়ে যাচাই করা হয়, কিন্তু প্রভুই পরখ করেন মানুষের অন্তর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোনা ও রূপোকে খাঁটি করার জন্য আগুনে পোড়ানো হয়| কিন্তু ঈশ্বরই সেই ব্যক্তি যিনি মানুষের হৃদয়কে শুদ্ধ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রূপার জন্য ধাতু গলাবার পাত্র ও সোনার জন্য অগ্নিকুন্ড, কিন্তু সদাপ্রভু হৃদয়ের পরীক্ষা করেন।