Proverbs 17:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুরাচার দুষ্ট ওষ্ঠাধরের কথা শোনে; মিথ্যাবাদী হিংস্র জিহ্বায় কান দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টলোক প্রতারণাপূর্ণ ঠোঁটের কথাই শোনে; মিথ্যাবাদী মানুষ ধ্বংসাত্মক জিভের কথায় মনোযোগ দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুরাচার দুষ্ট ওষ্ঠাধরের কথা শুনে; মিথ্যাবাদী হিংস্র জিহ্বায় কর্ণপাত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুরাচার দুষ্ট ওষ্ঠাধরের কথা শুনে; মিথ্যাবাদী হিংস্র জিহ্বায় কর্ণপাত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোক মন্দ কথা শোনে; মিথ্যাবাদী সর্বনাশের কথায় কান দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোক খারাপ কথা শোনে; মিথ্যাবাদী সর্বনাশের কথায় কান দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্ট লোক মন্দ কথা শোনে, এবং মিথ্যাবাদী কুৎসা ও মিথ্যায় কান দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন দুষ্ট লোক মন্দ কথাটাই শোনে| মিথ্যেবাদীরা মিথ্যে কথাগুলোই শোনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন লোক খারাপ কথা শোনে যে মন্দ কথা বলে; যে মন্দ বিষয় বলে মিথ্যাবাদী তাতে মনোযোগ দেয়।