Proverbs 17:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে দীনহীনকে পরিহাস করে, সে তার নির্মাতাকে ব্যঙ্গ করে; যে বিপদে আনন্দ করে, সে দণ্ডিত হবেই হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দরিদ্রদের উপহাস করে সে তাদের নির্মাতার প্রতিই অসম্মান দেখায়; যে বিপর্যয় দেখে আনন্দ পায় সে অদণ্ডিত থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দীনহীনকে পরিহাস করে, সে তাহার নির্ম্মাতাকে টিট্কারী দেয়; যে বিপদে আনন্দ করে, সে অদণ্ডিত থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দীনহীনকে পরিহাস করে, সে তাহার নির্মাতাকে টিট্কারি দেয়; যে বিপদে আনন্দ করে, সে অদণ্ডিত থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক গরীবকে ঠাট্টা করে সে তাদের সৃষ্টিকর্তাকে অপমান করে; যে অন্যদের বিপদে আনন্দ করে সে শাস্তি পাবেই পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক গরীবকে ঠাট্টা করে সে তাদের সৃষ্টিকর্তাকে অপমান করে; যে অন্যদের বিপদে আনন্দ করে সে শাস্তি পাবেই পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীনহীনকে যে উপহাস করে, সে তার স্রষ্টাকেই ব্যঙ্গ করে। অন্যের বিপদে যে আনন্দিত হয় তার দণ্ড অনিবার্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু মানুষ আছে যারা গরীব মানুষদের দুর্দশা উপভোগ করে| বিপদে পড়া মানুষদের সমস্যা নিয়ে তারা হাসাহাসি করে| এতে এই বোঝা যায় যে এই দুষ্ট লোকরা ঈশ্বরকে সম্মান করে না যিনি দরিদ্রদের সৃষ্টিকর্তা| তারা শাস্তি পাওয়ার যোগ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে গরিবকে উপহাস করে, সে তার নির্মাতাকে অপমান করে; যে বিপদে আনন্দ করে, সে অদণ্ডিত থাকবে না।