Proverbs 17:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুত্রদের সন্তানেরা বৃদ্ধদের মুকুট, এবং পিতারাই বালকদের শোভা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নাতিপুতিরা বয়স্ক মানুষদের মুকুট, ও মা-বাবারা তাদের সন্তানদের গৌরব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুত্রদের পুত্রগণ বৃদ্ধদিগের মুকুট, এবং পিতারাই বালকদের শোভা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুত্রদের পুত্রগণ বৃদ্ধদের মুকুট, এবং পিতারাই বালকদের শোভা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নাতি-নাতনী বুড়ো লোকের মুকুটের মত, আর বাবা তার ছেলেমেয়েদের গর্বের বিষয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নাতি-নাতনী বুড়ো লোকের তাজের মত, আর পিতা তার ছেলেমেয়েদের গর্বের বিষয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাতি নাতনীরা বৃদ্ধদের গর্বের বিষয় এবং পিতামাতারা সন্তানদের গৌরব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌত্র-পৌত্রীরা তাদের প্রপিতামহ এবং প্রপিতামহীদের কাছে একটি মুকুট এবং সন্তানদের কাছে তাদের পিতা-মাতা একটি গৌরব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নাতিরা বয়ষ্কদের মুকুট এবং বাবা মা তাদের সন্তানদের সম্মান নিয়ে আসে।