Proverbs 17:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাক্পটু ঠোঁট মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ শাসনকর্তার জন্য আরও অনুপযুক্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাক্পটু ঠোঁট যদি মূর্খের পক্ষে অনুপযোগী— তবে একজন শাসকের পক্ষে মিথ্যাবাদী ঠোঁট কতই না বেশি মন্দ!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাক্পটু ওষ্ঠ মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ মহোদয়ের আরও অনুপযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাক্পটু ওষ্ঠ মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ মহোদয়ের অনুপযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নীচমনা লোকের পক্ষে বড় বড় কথা বলা মানায় না, আবার উঁচু পদের লোকের পক্ষেও মিথ্যা কথা বলা মানায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নীচমনা লোকের পক্ষে বড় বড় কথা বলা মানায় না, আবার উঁচু পদের লোকের পক্ষেও মিথ্যা কথা বলা মানায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্ভ্রান্ত লোকের মুখে যেমন মিথ্যা কথা শোভা পায় না, মূর্খদের মুখেও তেমনি সুললিত ভাষণ সাজে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বোকাদের বেশী কথা বলা অনুচিত, ঠিক তেমনি কোন শাসকেরও মিথ্যাচার করা উচিৎ নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুস্পষ্ট বক্তব্য নির্বোধদের জন্য উপযুক্ত নয়।