Proverbs 17:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে অধর্ম মাফ করে, সে প্রেমের খোঁজ করে; কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ভালোবাসা লালনপালন করে সে অপরাধ ঢেকে রাখে, কিন্তু যে বারবার সেকথার পুনরাবৃত্তি করে সে ঘনিষ্ঠ বন্ধুদের বিচ্ছিন্ন করে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে অধর্ম্ম আচ্ছাদন করে, সে প্রেমের অন্বেষণ করে; কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে অধর্ম আচ্ছাদন করে, সে প্রেমের অন্বেষণ করে; কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক অন্যায় ঢাকা দেয় সে ভালবাসা বাড়িয়ে তোলে, কিন্তু যে তা বলে বেড়ায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক অন্যায় ঢাকা দেয় সে ভালবাসা বাড়িয়ে তোলে, কিন্তু যে তা বলে বেড়ায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি মানুষের ভালবাসা চাও তাহলে তার দোষত্রুটি ক্ষমা কর, বার বার এসব উল্লেখ করলে বন্ধুত্ব ভেঙ্গে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কারোর অন্যায়কে তুমি ক্ষমা করতে পারো তাহলে সে তোমার বন্ধু হতে পারে| কিন্তু যদি তুমি তার অন্যায়কে বারবার মনে কর তাহলে বন্ধুত্বের ক্ষতি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে অপরাধ উপেক্ষা করে, সে প্রেমের খোঁজ করে, কিন্তু যে এক বিষয় বার বার বলে, সে ঘনিষ্ট বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে।