Proverbs 18:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শুনবার আগেই যে জবাব দেয়, তা তার পক্ষে অজ্ঞানতা ও লজ্জা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শোনার আগেই উত্তর দেওয়া— হল মূর্খতার ও লজ্জার বিষয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শুনিবার পূর্ব্বে যে উত্তর করে, তাহা তাহার পক্ষে অজ্ঞানতা ও অপমান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শুনিবার পূর্বে যে উত্তর করে, তাহা তাহার পক্ষে অজ্ঞানতা ও অপমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শুনবার আগেই যে লোক উত্তর দেয় তার পক্ষে তা বোকামি ও লজ্জার বিষয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শুনবার আগেই যে লোক জবাব দেয় তার পক্ষে তা বোকামি ও লজ্জার বিষয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন কথার উত্তর দেওয়ার আগে তা শোনা উচিত, যে না শোনে সে মূর্খ, তার এ আচরণ অপমানজনক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যদের কথা শেষ করতে দেওয়ার পর তুমি উত্তর দিতে শুরু করবে| যদি তুমি এরকম কর তাহলে তুমি অপ্রস্তুত হবে না অথবা তোমাকে বোকার মত দেখতে লাগবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শোনার আগে যে উত্তর করে, তা তার বোকামিতা ও অপমান।