Proverbs 18:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের রূহ্ তার অসুস্থতা সইতে পারে, কিন্তু ভাঙ্গা মন কে বহন করতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানবাত্মা অসুস্থতা সহ্য করতে পারে, কিন্তু ভগ্নচূর্ণ আত্মা কে বহন করতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মানুষের আত্মা তাহার পীড়া সহিতে পারে, কিন্তু ভগ্ন আত্মা কে বহন করিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মানুষের আত্মা তাহার পীড়া সহিতে পারে, কিন্তু ভগ্ন আত্মা কে বহন করিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুর্বলতার সময় মনের বলই মানুষকে ধরে রাখে, কিন্তু ভাংগা মন কে সহ্য করতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুর্বলতার সময় মনের বলই মানুষকে ধরে রাখে, কিন্তু ভাংগা মন কে সহ্য করতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রুগ্ন অবস্থায় মনোবলই মানুষকে বাঁচিয়ে রাখে, হতাশ হলে সে কি করে বাঁচবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অসুস্থতার সময়ে একজন মানুষের মস্তিষ্ক তাকে জীবিত রাখবে| কিন্তু সে যদি গভীর ভাবে উদাস হয়ে যায়, তার কোন আশা থাকে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের আত্মা তার অসুস্থতা সহ্য করতে পারে, কিন্তু ভগ্ন আত্মা কে বহন করতে পারে?