Proverbs 18:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে প্রথমে নিজের পক্ষ সমর্থন করে, তাকে ধার্মিক বোধ হয়; কিন্তু তার প্রতিবেশী এসে তার পরীক্ষা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মামলা-মকদ্দমায় যে প্রথমে কথা বলে তাকেই ততক্ষণ ঠিক বলে মনে করা হয়, যতক্ষণ না অন্য কেউ এগিয়ে আসে ও তাকে জেরা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে প্রথমে নিজ পক্ষ সমর্থন করে, তাহাকে ধার্ম্মিক বোধ হয়; কিন্তু তাহার প্রতিবাসী আসিয়া তাহার পরীক্ষা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে প্রথমে নিজ পক্ষ সমর্থন করে, তাহাকে ধার্মিক বোধ হয়; কিন্তু তাহার প্রতিবাসী আসিয়া তাহার পরীক্ষা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মকদ্দমার সময়ে যে প্রথমে নিজের পক্ষে কথা বলে তার কথা সত্যি মনে হয়, যতক্ষণ না আর একজন এসে তাকে জেরা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মকদ্দমার সময়ে যে প্রথমে নিজের পক্ষে কথা বলে তার কথা সত্যি মনে হয়, যতক্ষণ না আর একজন এসে তাকে জেরা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদালতে প্রথমে যে বক্তব্য রাখে, মনে হয় তার কথাই ঠিক। যতক্ষণ না প্রতিপক্ষ না তাকে জেরা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম ব্যক্তির মামলা ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ না তাকে দ্বিতীয় ব্যক্তি পাল্টা প্রশ্ন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে প্রথমে নিজের ঘটনা সমর্থন করে, তাকে ধার্মিক মনে হয়; শেষ পর্যন্ত তার প্রতিবাসী আসে এবং তার পরীক্ষা করে।