Proverbs 18:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিরক্ত ভাই দৃঢ় নগরের চেয়ে দুর্জয়, আর ঝগড়া দুর্গের অর্গলস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিক্ষুব্ধ ভাই সুরক্ষিত নগরের চেয়েও বেশি অনমনীয়; বাদানুবাদ হল দুর্গের বন্ধ দরজার মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিরক্ত ভ্রাতা দৃঢ় নগর অপেক্ষা [দুর্জ্জয়], আর বিবাদ দুর্গের অর্গলস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিরক্ত ভ্রাতা দৃঢ় নগর অপেক্ষা [দুর্জয়], আর বিবাদ দুর্গের অর্গলস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়ের দ্বারা অপমানিত হওয়া ভাই শক্তিশালী শহরের চেয়েও শক্ত; আর ঝগড়া-বিবাদ রাজবাড়ীর ফটকের শক্ত হুড়কার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়ের দ্বারা অপমানিত হওয়া ভাই শক্তিশালী শহরের চেয়েও শক্ত; আর ঝগড়া-বিবাদ রাজবাড়ীর দরজার শক্ত হুড়কার মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাইকে সাহায্য করলে সে দুর্গ প্রাকারের মত তোমাকে রক্ষা করবে, কিন্তু তার সঙ্গে বিবাদ করলে তোমার জন্য তার দরজা বন্ধ হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি তোমার বন্ধুকে অপমান কর তাহলে পুনরায় তার মন জয় করা দুর্ভেদ্য প্রাচীর ঘেরা শহর জয় করার থেকেও কঠিন হবে| প্রাসাদের ফটকগুলির ওপর আড়াআড়ি ভাবে রাখা শক্তিশালী খিলগুলির মত তর্ক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিরক্ত ভাই শক্তিশালী শহরের থেকে অজেয় এবং ঝগড়া দুর্গের বাধার মত।