Proverbs 18:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হীনবুদ্ধি বিবেচনায় প্রীত হয় না, কেবল নিজের মনেরই কথা প্রকাশে প্রীত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খেরা বুদ্ধি-বিবেচনায় আনন্দ উপভোগ করে না কিন্তু তাদের নিজস্ব অভিমত প্রকাশ করে তারা আনন্দ পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হীনবুদ্ধি বিবেচনায় প্রীত হয় না, কেবল নিজ মনেরই কথা প্রকাশে প্রীত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হীনবুদ্ধি বিবেচনায় প্রীত হয় না, কেবল নিজ মনেরই কথা প্রকাশে প্রীত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিবেচনাহীন লোক ভাল-মন্দ বুঝবার ব্যাপারে কোন আনন্দ পায় না, কিন্তু নিজের মতামত প্রকাশেই আনন্দ পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিবেচনাহীন লোক নেকী-বদী বুঝবার ব্যাপারে কোন আনন্দ পায় না, কিন্তু নিজের মতামত প্রকাশেই আনন্দ পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জ্ঞানবুদ্ধির অনুশীলনে মূর্খের কোন আগ্রহ নেই, মূর্খতা জাহির করতেই তার আনন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন নির্বোধ অন্যদের কাছ থেকে কিছু শিখতে চায় না| সে শুধু নিজের মনের কথাই প্রকাশ করতে সচেষ্ট থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নির্বোধ বিবেচনায় সন্তুষ্ট হয় না, কিন্তু কেবল তার মনে যা প্রকাশ হয় তাতে সন্তুষ্ট হয়।