Proverbs 18:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের অন্তর তার মুখের ফলে পূর্ণ হয়ে যায়, সে নিজের ওষ্ঠে কৃত উপার্জনে পূর্ণ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের মুখ থেকে উৎপন্ন ফল দিয়েই তাদের পেট ভরে; তাদের ঠোঁটের ফসল দিয়েই তারা তৃপ্ত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মানুষের অন্তর তাহার মুখের ফলে পূরিয়া যায়, সে আপন ওষ্ঠে কৃত উপার্জ্জনে পূর্ণ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মানুষের অন্তর তাহার মুখের ফলে পূরিয়া যায়, সে আপন ওষ্ঠে কৃত উপার্জনে পূর্ণ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষ তার কথার দ্বারা যে ফল লাভ করে তাতে তার অন্তর ভরে যায়; তার কথার ফলে সে যা পায় তা তাকে তৃপ্ত রাখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষ তার কথার দ্বারা যে ফল লাভ করে তাতে তার অন্তর ভরে যায়; তার কথার ফলে সে যা পায় তা তাকে তৃপ্ত রাখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ যা কিছু বলে তার ফল তাকে ভোগ করতেই হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যা বলবে তাই তোমার জীবনের ওপর প্রভাব ফেলবে| তুমি যদি ভাল কথা বল তাহলে তোমার জীবনে ভালো ঘটনা ঘটবে| আর যদি তুমি খারাপ কথা বলো তাহলে তোমার জীবনে খারাপ ঘটনা ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের হৃদয় তার মুখের ফলে পেট ভরে যায়, সে নিজের ঠোঁটের ফসলে সন্তুষ্ট হয়।