Proverbs 18:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মরণ ও জীবন জিহ্বার অধীন; যারা তা ভালবাসে, তারা তার ফল ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জীবন ও মৃত্যুর ক্ষমতা জিভের হস্তগত, ও যারা তা ভালোবাসে, তারা তার ফল খায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মরণ ও জীবন জিহ্বার অধীন; যাহারা তাহা ভালবাসে, তাহারা তাহার ফল ভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মরণ ও জীবন জিহ্বার অধীন; যাহারা তাহা ভালবাসে, তাহারা তাহার ফল ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মুখের কথার উপর নির্ভর করে জীবন ও মৃত্যু; যারা উপযুক্ত কথা বলতে ভালবাসে তারা তার ফল লাভ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মুখের কথার উপর ভরসা করে জীবন ও মৃত্যু; যারা উপযুক্ত কথা বলতে ভালবাসে তারা তার ফল লাভ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের কথাতেই নিয়ন্ত্রিত হয় তার মরণ বাঁচন, যে কথা সে উচ্চারণ করে তার পরিণাম তাকে ভোগ করতেই হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জিহ্বা এমন কথা বলতে পারে যা জীবন অথবা মৃত্যু আনে| যারা কথা বলতে ভালোবাসে তাদের কথার দরুন যা পরিনাম হতে পারে সে সম্বন্ধে তাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরণ ও জীবন জিভের ক্ষমতায় এবং যারা তা ভালবাসে, তারা তার ফল খাবে।