Proverbs 18:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের মুখের কথা গভীর পানির মত, প্রজ্ঞার উৎস স্রোতোবাহী প্রণালীর মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মুখের কথা গভীর জলরাশি, কিন্তু প্রজ্ঞার ফোয়ারা এক খরস্রোতা জলপ্রবাহ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মানুষের মুখের কথা গভীর জলের ন্যায়, প্রজ্ঞার উৎস স্রোতোবাহী প্রণালীর ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মানুষের মুখের কথা গভীর জলের ন্যায়, প্রজ্ঞার উৎস স্রোতোবাহী প্রণালীর ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের মুখের কথা যেন মাটির গভীরে থাকা জল, কিন্তু জ্ঞানী লোকের মুখের কথা যেন ফোয়ারা থেকে বেরিয়ে আসা স্রোতের জল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের মুখের কথা যেন মাটির গভীরে থাকা পানি, কিন্তু জ্ঞানী লোকের মুখের কথা যেন ঝর্ণা থেকে বেরিয়ে আসা স্রোতের পানি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের কথা হবে প্রজ্ঞার উৎস সাগরের মত তার গভীরতা, বহতা নদীর মত তাঁর নির্মলতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানী ব্যক্তির উচ্চারিত শব্দ হল গভীর কুয়ো থেকে উঠে আসা স্রোতবাহী জলের মতো যে কুয়ো হল জ্ঞানের আধার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের মুখের কথা গভীর জলের মতো, প্রজ্ঞার ঝরনা হল প্রবাহিত জলের স্রোত।