Proverbs 18:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টের মুখাপেক্ষা করা ভাল নয়, তা করলে বিচারে ধার্মিককে দূর করা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের প্রতি পক্ষপাতিত্ব দেখানো ঠিক নয় ও নির্দোষদের ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করাও ভালো নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টের মুখাপেক্ষা করা ভাল নয়, তাহা করিলে বিচারে ধার্ম্মিককে ঠেলিয়া ফেলা হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টের মুখাপেক্ষা করা ভাল নয়, তাহা করিলে বিচারে ধার্মিককে ঠেলিয়া ফেলা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দোষী লোকের পক্ষ নেওয়া ঠিক নয়, তাতে নির্দোষীর প্রতি অবিচার করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দোষী লোকের পক্ষ নেওয়া ঠিক নয়, তাতে নির্দোষীর প্রতি অবিচার করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্ট লোকের পথ সমর্থন এবং নির্দোষ ব্যক্তিকে ন্যায় বিচার লাভে বঞ্চিত করা অন্যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাকে মানুষের সঠিক বিচার করতে হবে| যদি তুমি দোষী ব্যক্তিদের ছেড়ে দাও তাহলে তুমি সজ্জন ব্যক্তিদের সঙ্গে ন্যায় করলে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টের পক্ষপাত করা ভাল নয়, বিচারে ধার্ম্মিককে অস্বীকার করা উচিত নয়।