Proverbs 18:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হীনবুদ্ধির ওষ্ঠ ঝগড়া সঙ্গে করে নিয়ে আসে, তার মুখ প্রহার ডেকে আনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খদের ঠোঁট তাদের কাছে বিবাদ নিয়ে আসে, ও তাদের মুখ প্রহারকে আমন্ত্রণ জানায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হীনবুদ্ধির ওষ্ঠ বিবাদ সঙ্গে করিয়া আইসে, তাহার মুখ মার মার বলিয়া ডাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হীনবুদ্ধির ওষ্ঠ বিবাদ সঙ্গে করিয়া আইসে, তাহার মুখ মার মার বলিয়া ডাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিবেচনাহীনের কথার দরুন মকদ্দমা হয়, আর তার কথার জন্য তাকে মার খেতে হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিবেচনাহীনের কথার দরুন মকদ্দমা হয়, আর তার কথার জন্য তাকে মার খেতে হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্বোধের কথায় বিপদ সৃষ্টি হয়, সে তর্ক করে, পরিণামে জোটে প্রহার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন নির্বোধ ব্যক্তি নিজের কথার দ্বারাই নিজের সংকট বাধিয়ে বসে| তার মুখের কথায় ঝগড়া শুরু হতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নির্বোধের ঠোঁট বিবাদ সঙ্গে করে আনে এবং তার মুখ প্রহারকে আহ্বান করে।