Proverbs 19:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে দরিদ্র নিজের সিদ্ধতায় চলে, সে কুটিল ওষ্ঠ হীনবুদ্ধির চেয়ে ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে মূর্খের ঠোঁট উচ্ছৃঙ্খল তার চেয়ে সেই দরিদ্রই ভালো যার জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দরিদ্র আপন সিদ্ধতায় চলে, সে কুটিলোষ্ঠ হীনবুদ্ধি অপেক্ষা ভাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দরিদ্র আপন সিদ্ধতায় চলে, সে কুটিল ওষ্ঠ হীনবুদ্ধি অপেক্ষা ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বিবেচনাহীন লোক বাঁকা কথা বলে তার চেয়ে সেই গরীব লোকটি ভাল যে সততায় চলাফেরা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বিবেচনাহীন লোক বাঁকা কথা বলে তার চেয়ে সেই গরীব লোকটি ভাল যে সততায় চলাফেরা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিথ্যাবাদী মূর্খের চেয়ে দরিদ্র সজ্জন বরং ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বোকা, মিথ্যেবাদী এবং ঠগ হওয়ার চেয়ে গরীব এবং সৎ‌ হওয়া শ্রেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার কথাবার্তা বিকৃত এবং বোকা তার থেকে যে সততায় চলে সে ভালো।