Proverbs 19:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখভোগ হীনবুদ্ধির অনুপযুক্ত, শাসনকর্তাদের উপরে গোলামের কর্তৃত্ব আরও অনুপযুক্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খের পক্ষে যখন বিলাসিতার জীবনযাপন করা বাঞ্ছনীয় নয়— তখন ক্রীতদাসের পক্ষে অধিপতিদের উপরে প্রভুত্ব করা আরও কত না মন্দ বিষয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুখভোগ হীনবুদ্ধির অনুপযুক্ত, জনাধ্যক্ষদের উপরে দাসের কর্ত্তৃত্ব আরও অনুপযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুখভোগ হীনবুদ্ধির অনুপযুক্ত, জনাধ্যক্ষদের উপরে দাসের কর্তৃত্ব আরও অনুপযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিবেচনাহীনের পক্ষে সুখভোগ করা যখন উপযুক্ত নয়, তখন দাসের পক্ষে রাজপুরুষদের উপর কর্তা হওয়া আরও অনুপযুক্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিবেচনাহীনের পক্ষে সুখভোগ করা যখন উপযুক্ত নয়, তখন গোলামের পক্ষে রাজপুরুষদের উপর কর্তা হওয়া আরও অনুপযুক্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মূর্খের বিলাসিতা যেমন শোভা পায় না, ক্রীতদাসের পক্ষেও তেমনি সম্ভ্রান্ত লোকদের উপর কর্তৃত্ব করা অশোভন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন নির্বোধ ব্যক্তির পক্ষে বিলাসিতার মধ্যে জীবনযাপন করা ঠিক নয়| তাহলে তা হবে ক্রীতদাস কর্ত্তৃক রাজপুত্রদের শাসন করা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিলাসিতায় বাস করা একজন নির্বোধের পক্ষে মানানসই নয়, নেতাদের ওপরে কর্তৃত্ব করা দাসের জন্যে আরও অনুপযুক্ত।