Proverbs 19:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর ঝগড়া অবিরত বিন্দুপাতের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খ সন্তান বাবার সর্বনাশের কারণ, ও কলহপ্রিয়া স্ত্রী ফাটা ছাদ থেকে একটানা পড়তে থাকা জলের সমতুল্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর বিবাদ অবিরত বিন্দুপাতের তুল্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর বিবাদ অবিরত বিন্দুপাতের তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিবেচনাহীন ছেলে তার বাবার সর্বনাশের কারণ হয়, আর ঝগড়াটে স্ত্রী টপ্‌ টপ্‌ করে ফোঁটা পড়বার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিবেচনাহীন ছেলে তার পিতার সর্বনাশের কারণ হয়, আর ঝগড়াটে স্ত্রী টপ্‌ টপ্‌ করে ফোঁটা পড়বার মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মূর্খ পুত্র তার পিতার ধ্বংসের কারণ, মুখরা স্ত্রীর অনর্গল বাক্যবাণ সারাদিন টিপ টিপ করে বৃষ্টি ঝরার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন নির্বোধ তার পিতার জন্য বয়ে আনে সমস্যার বন্যা| একজন খুঁতখুঁতে বউ হল সমানে চুঁইয়ে পড়া জলের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নির্বোধ ছেলে তার বাবার সর্বনাশজনক, আর স্ত্রীর বিবাদ হল অবিরত ঝরে পড়া জল।