Proverbs 19:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাড়ি ও ধন পৈত্রিক অধিকার; কন্তু বুদ্ধিমতী স্ত্রী মাবুদ থেকে পাওয়া যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাড়িঘর ও ধনসম্পদ মা-বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া যায়, কিন্তু বিচক্ষণ স্ত্রী সদাপ্রভুর কাছ থেকেই পাওয়া যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাটী ও ধন পৈত্রিক অধিকার; কিন্তু বুদ্ধিমতী স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাটী ও ধন পৈত্রিক অধিকার; কিন্তু বুদ্ধিমতী স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘর-বাড়ী ও ধন বাবার কাছ থেকে পাওয়া যায়, কিন্তু বুদ্ধিমতী স্ত্রী পাওয়া যায় সদাপ্রভুর কাছ থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘর-বাড়ী ও ধন পিতার কাছ থেকে পাওয়া যায়, কিন্তু বুদ্ধিমতী স্ত্রী পাওয়া যায় মাবুদের কাছ থেকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ ঘরবাড়ি ধনদৌলত পিতৃপুরুষদের কাছে পায়, কিন্তু প্রভুই তাকে দিতে পারেন বুদ্ধিমতী স্ত্রী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে তাদের মাতা-পিতার কাছ থেকে অর্থ এবং ঘরবাড়ি পায়| কিন্তু একজন ভালো স্ত্রী হল প্রভুর দান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাড়ি ও অর্থ বাবা মায়ের অধিকার; কিন্তু বুদ্ধিমতী স্ত্রী হল সদাপ্রভু থেকে।