Proverbs 19:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে হুকুম পালন করে, সে নিজের প্রাণ রক্ষা করে; যে তার নিজের পথ উপেক্ষা করে, সে বিনষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আজ্ঞা পালন করে তারা তাদের প্রাণরক্ষা করে, কিন্তু যারা তাদের জীবনযাত্রার ধরনকে উপেক্ষা করে তারা মারা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে আজ্ঞা পালন করে, সে আপন প্রাণ রক্ষা করে; যে আপন পথ উপেক্ষা করে, সে মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে আজ্ঞা পালন করে, সে আপন প্রাণ রক্ষা করে; যে তাহার আপন পথ উপেক্ষা করে, সে বিনষ্ট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক ঈশ্বরের আইন-কানুন পালন করে সে তার জীবন রক্ষা করে; কিন্তু যে তার জীবন-পথের দিকে মনোযোগ দেয় না সে মরবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক আল্লাহ্‌র শরীয়ত পালন করে সে তার জীবন রক্ষা করে; কিন্তু যে তার জীবন পথের দিকে মনোযোগ দেয় না সে মরবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর নির্দেশ পালন করলে দীর্ঘজীবন লাভ হয়, কিন্তু যে তা অমান্য করে তার মৃত্যু সুনিশ্চিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ যদি আইনকে মান্য করে তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে| যে নিজের আচরণ সম্পর্কে অসতর্ক সে মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে আদেশ মেনে চলে, সে নিজের প্রাণ রক্ষা করে; যে নিজের পথের বিষয়ে ভাবে না, সে মারা যাবে।