Proverbs 19:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে দরিদ্রকে কৃপা করে, সে মাবুদকে ঋণ দেয়; তিনি তার সেই উপকারের পরিশোধ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা দরিদ্রদের প্রতি দয়া দেখায় তারা সদাপ্রভুকেই ঋণ দেয়, ও তারা যা করেছে সেজন্য সদাপ্রভু তাদের পুরস্কৃত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দরিদ্রকে কৃপা করে, সে সদাপ্রভুকে ঋণ দেয়; তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দরিদ্রকে কৃপা করে, সে সদাপ্রভুকে ঋণ দেয়; তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক গরীবকে দয়া করে সে সদাপ্রভুকে ধার দেয়; সদাপ্রভুই তার সেই উপকারের প্রতিদান দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক গরীবকে দয়া করে সে মাবুদকে ধার দেয়; মাবুদই তার সেই উপকারের প্রতিদান দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীনহীনকে যে দান করে, সে প্রভুকেই দান করে, প্রভু পরমেশ্বর তার কাজের পুরস্কার দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দরিদ্রকে টাকা দেওয়া মানে তা প্রভুকে ঋণ দেওয়া| তোমার এই দয়ালু মনের জন্য প্রভু তোমাকে তা ফিরিয়ে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে গরিবকে দয়া করে, সে সদাপ্রভুকে ঋণ দেয় এবং তিনি তাকে পরিশোধ করবেন যা তিনি করেছেন।