Proverbs 19:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পুত্রকে শাসন কর, কারণ আশা আছে, তোমার প্রাণ তার মৃত্যু ঘটাবার বাসনা না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সন্তানদের শাসন করো, কারণ এতে আশা আছে, তাদের মৃত্যুর জন্য দায়ী হোয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পুত্রকে শাসন কর, কারণ আশা আছে, তোমার প্রাণ তাহার মৃত্যু ঘটাইবার বাসনা না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পুত্রকে শাসন কর, কারণ আশা আছে, তোমার প্রাণ তাহার মৃত্যু ঘটাইবার বাসনা না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ছেলেকে শাসন কর, কারণ তাতে আশা আছে; তার মৃত্যু ঘটাতে চেয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ছেলেকে শাসন কর, কারণ তাতে আশা আছে; তার মৃত্যু ঘটাতে চেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সময় থাকতে তোমার সন্তানকে শাসনকর যদি নাকর তাহলে তুমিই তাকে ঠেলে দেবে ধ্বংসের পথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পুত্র বদলাবে এ আশা যতক্ষণ আছে, তাকে শাসন কর| তাকে শাসন না করে তার মৃত্যু এনো না| সে নিজেই তার ধ্বংসের কারণ হবে এবং তুমিই তাতে ইন্ধন যোগাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সন্তানকে নিয়ন্ত্রণ কর, যেহেতু আশা আছে এবং তোমার হৃদয় তাকে মৃত্যুদন্ড দেবার জন্য দৃঢ়সঙ্কল্প না করুক।