Proverbs 19:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের ভয় জীবনে নিয়ে যায়, যার তা আছে, সে তৃপ্ত হয়ে বসতি করে, অমঙ্গল তার কাছে যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ভয় জীবনের দিকে নিয়ে যায়; তখন একজন মানুষ সন্তুষ্ট থাকে, আকস্মিক দুর্দশা তাকে স্পর্শ করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর ভয় জীবনে লইয়া যায়, যাহার তাহা আছে, সে তৃপ্ত হইয়া বসতি করে, অমঙ্গল তাহার নিকটে যায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর ভয় জীবনে লইয়া যায়, যাহার তাহা আছে, সে তৃপ্ত হইয়া বসতি করে, অমঙ্গল তাহার নিকটে যায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়; যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে, কোন বিপদ তার কাছে আসতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের প্রতি ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়; যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে, কোন বিপদ তার কাছে আসতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের প্রতি সম্ভ্রম জীবনকে উর্ত্তীণ করে, তখন মানুষের জীবনে আসে পরম তৃপ্তি, কোন অমঙ্গল স্পর্শ করে না তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি প্রভুকে সম্মান করে তার জীবন ভালো হয়| সে ক্ষয়ক্ষতি থেকে নিরাপদ থাকে| সে তার নিজের জীবনে তৃপ্তি খুঁজে পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর ভয় জীবনের দিকে অগ্রসর হয়, যার তা আছে, সে সন্তুষ্ট হয়, সে ক্ষতির দ্বারা নির্যাতিত হয় না।