Proverbs 19:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অলস থালায় হাত ডুবায়, পুনর্বার মুখে দিতেও চায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অলস তার হাত থালায় ডুবিয়ে রাখে; সে এতই অলস যে তা মুখেও তোলে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অলস থালে হস্ত ডুবায়, পুনর্ব্বার মুখে দিতেও চাহে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অলস থালে হস্ত ডুবায়, পুনর্বার মুখে দিতেও চাহে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অলস থালায় হাত ডুবায়; সে হাতটা মুখে তুলতেও চায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অলস লোক থালায় হাত ডুবায়; সে হাতটা মুখে তুলতেও চায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন কোন লোক এত অলস যে ভাত মেখে মুখে তুলতেও তার ক্লান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু মানুষ এতো অলস হয় যে তারা নিজেদের দিকে প্রায় নজরই দেয় না| তারা এতই অলস যে তারা তাদের থালা থেকে খাবারটুকু পর্যন্ত তুলে মুখে দেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অলস থালায় হাত ডুবায় এবং সে আবার মুখে দিতেও চায় না।